বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘদিনের ভোগান্তির অবসান: মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণ কাজ শুরু

দীর্ঘদিনের ভোগান্তির অবসান: মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণ কাজ শুরু

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বহুল গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কটি অবশেষে পাকা নির্মাণের পথে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা এ সড়কটি এলাকাবাসীর জন্য ছিল এক নীরব দুর্ভোগের প্রতীক। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন স্থানীয় মানুষ।

এ অবস্থার অবসান ঘটাতে উদ্যোগ নেন বর্তমান ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে চৌহদ্দী–নরসিংহপুর সড়কের পাকা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে ধর্মমন্ত্রী কায়কোবাদ উদ্বোধনী কার্যক্রমে যুক্ত থাকেন। তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের অবহেলা কাটিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন শুরু হলো। তারা ধর্মমন্ত্রী কায়কোবাদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে পাহাড়পুরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।