বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সড়কে তরুণদের সবুজ উদ্যোগ: মুরাদনগরে ২০০ বৃক্ষ রোপণ

সড়কে তরুণদের সবুজ উদ্যোগ: মুরাদনগরে ২০০ বৃক্ষ রোপণ

এন এ মুরাদ, মুরাদনগর, কুমিল্লা:

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ–পান্নারপুল সড়কের পায়ব এলাকায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশে প্রায় ২০০টি চেরি ফুলের গাছ রোপণ করে তারা গড়ে তুলছেন সবুজ ও মনোরম পরিবেশ।

 

শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ‘পায়ব জাগ্রত তরুণ সমাজ’ সংগঠনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ কয়েকজন তরুণ।

 

উদ্যোক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি—এই তিনটি লক্ষ্য সামনে রেখেই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। গাছ সংগ্রহ থেকে শুরু করে রোপণ পর্যন্ত সব কাজই তারা নিজেদের অর্থায়নে সম্পন্ন করেছেন।

 

সংগঠনের সদস্য ইমন রাজ বলেন, সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নার্সারি থেকে ২০০টি চেরি ফুলের গাছ সংগ্রহ করা হয়েছে। নিজেদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে পথচারীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 

স্থানীয় বাসিন্দা আমজাদ সরকার বলেন, তরুণদের এ মহৎ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না, বরং সমাজে ইতিবাচক বার্তাও পৌঁছে দেবে।

 

পথচারী ফয়সাল আহমেদ জানান, সবুজে ঘেরা একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।

 

তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।