বাংলাদেশ — পাতা ৪৯১
ড. ইউনূসের সাজার রায় স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার ছয় মাসের সাজা স্থগিতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেছেন, সাজা স্থগিতের বিষয়টি অবৈধ। একইসঙ্গে এই বিষয়ে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থদণ্ড স্থগিত থাকবে বলে রায় দিয়েছেন আদালত।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইব...
রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি
আসন্ন রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএ)। রোববার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলের কোনও পরিবর্তন হবে না। তবে, রমজানের শেষ ১৫ দিন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। তিনি বলেন, এই সময়ে মতিঝিল...
ই-পাসপোর্ট থেকে বাদ পড়ল স্বামী বা স্ত্রীর নাম
ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যায়। দেশে ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার বছর পর গত ৪ ফেব্রুয়ারি ই-পাসপোর্টে তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যা কার্যকর শুরু হয়েছে ৬ ফেব্রুয়...
দেশের আরও একটি কূপে মিলল গ্যাসের সন্ধান
নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে মিলেছে গ্যাসের সন্ধান। রোববার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাপেক্স জানায়, কূপের তিনটি জোনে গ্যাস পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে কূপটির সর্বন...
বেইলি রোডে আগুন : তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের কারণ নির্ণয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১৫টির বেশি আলামত সংগ্রহ করে এ তথ্য পেয়েছে সিআইডির ফরেনসিক টিম। গতকাল শনিবার সিআইডি সূত্র এ তথ্য জানিয়েছে। সিআইডি বলেছে, মামলা তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডির তদন্তকারীরা...
শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিখোঁজ
ভুক্তভোগীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় শ্বশুর জুয়েল বারির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ৩টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে যান। এসময় কলা গাছ তার হাত থেকে ফসকে গেলে সাগর গভীর পানি...
সুপ্রিম কোর্ট বারে মারামারি: যুথি-কাজলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) রাতে সহক...
সংস্কার শেষে পোস্তগোলা সেতু চালু আজ
গত বছরের জুন মাসে লঞ্চ মর্নিং বার্ড ডুবে যাওয়ার পর সেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। সংস্কার কাজ শেষে আজ থেকে আবার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আজ শনিবার (৯ মার্চ) থেকে চালু হচ্ছে রাজধানীর পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা-১)। চলমান সংস্কার কাজ শেষে গতকাল শুক্রবার খোলার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় আজ থেকে চালু...
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও: বীরত্বের এক অমর স্মৃতি
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও: বীরত্বের এক অমর স্মৃতি ১৯৭১ সালের ২৮ মার্চ, রংপুরের ইতিহাসে এক অসাধারণ দিন। মুক্তিযুদ্ধের মাত্র দুই দিন পর, খালি হাতে, তীর-ধনুক, দা-বল্লম নিয়ে রংপুরের বীর সন্তানরা পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটি রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে। এই ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য। নিরস্ত্র জনগণের এই সাহসিক পদক্ষেপ পাকিস্তানি বাহিনীকে হতবাক ক...
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ৯ প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।মাজার গেটের সামনে ও বাইরে অনেক পুলিশ সদস্য...
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর...
নারীদের জন্য কোনটি সংরক্ষিত আসন, কোনটিই-বা অগ্রাধিকার আসন
সেদিন মেট্রোরেলে নারীদের জন্য সংরক্ষিত বগিতে উঠে পড়েছিলেন এক ভদ্রলোক। হয়তোবা ভুল করেই উঠেছিলেন। কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার পর তিনি বলে বসলেন, ‘পুরুষ বগিতে তাহলে নারীরা উঠছেন কেন?’ ভুলটা অনেকেই করেন। কিন্তু সত্য হচ্ছে, মেট্রোরেলে পুরুষদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষিত নেই। পাবলিক বাসেও ‘পুরুষ সিটে নারী কেন?’ অনেক পুরুষ যাত্রীদের এমন কথা বলতে শুনেছি। অ...
উত্তেজনার মধ্যে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫০টি বুথে একযোগে ৫০ জন আইনজীবীর ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। একইভাবে বৃহস্পতিবার (৭ মার্চ) দ্বিতীয় দিন ভোটগ্রহণ চলবে। এবারে...
কক্সবাজারে হোটেল লং বীচকে অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটির জন্য জরিমানা
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সারাদেশে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁগুলোতে অভিযানে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মার্চ) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় আ...
ফেসবুক ডাউন
বাংলাদেশে ফেসবুক ডাউন! ঢাকা, ৫ মার্চ ২০২৪: আজ রাত ৯টার পর থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে পারছেন না। লগইন করার চেষ্টা করলে "An error occurred. Please try again later." বার্তা দেখা যাচ্ছে। সমস্যার কারণ ফেসবুক কর্তৃপক্ষ এখনো সমস্যার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। তবে ধারণা করা হচ্ছে, টেকনিক্যাল ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়ে...
রাজউকের অভিযানে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন সিলগালা
রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান শুরু করেন রাজউকের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস...
রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য সাময়িক বন্ধ ব্যানার ঝুলিয়ে পালিয়েছে কাচ্চি ভাই ও সিরাজ চুইগোস্তর মালিকেরা
‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ’ এমন ব্যানার ঝুলিয়ে পাঁচটি রেস্তোরা বন্ধ রেখে পালিয়েছেন এগুলোর মালিকেরা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দলবল নিয়ে অভিযান চালাতে গিয়েও এসব রেস্তোরাঁ পরিদর্শন করতে পারেননি। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনের পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করার কথা ছিল ঢাকা দক্...
ধানমন্ডির গাউসিয়া টুইন পিক ভবনে রুফটপ রেস্তোরাঁ ভাঙল রাজউক, সিলগালা ১২টি রেস্তোরাঁ
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের গাউসিয়া টুইন পিক ভবনে একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ওই ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ভবনটিতে অফিস করার অনুমতি থাকলেও রেস্তোরাঁ করার অনুমতি ছিল না। গত ২৩ মে রাজউক এই ভবন পরিদর্শনে এসে নোটিশ দিয়েছিল। আজ সোমবার রাজউকের অঞ্চল–৩–এর পরিচালক...






























