মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৪৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাজীপুরে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

গাজীপুরে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

জেলার টঙ্গীর মিলগেইট এলাকায় আজ স্টিল কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।আজ সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, আজ ভোর ৬টা ৩৫মিনিটে মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটের সময় তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।