আসন্ন রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএ)। রোববার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলের কোনও পরিবর্তন হবে না। তবে, রমজানের শেষ ১৫ দিন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে।
তিনি বলেন, এই সময়ে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান থেকে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রোরেল ১৯৪ বার চলাচল করবে। যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।







