মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৪৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিখোঁজ

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিখোঁজ

ভুক্তভোগীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় শ্বশুর জুয়েল বারির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ৩টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে যান। এসময় কলা গাছ তার হাত থেকে ফসকে গেলে সাগর গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু তারা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্নু ফকির বলেন, সাগর মৃধা সাঁতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। তার কোনো সন্ধান মেলেনি।উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জানান, আমরা কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি। তবে চেষ্টা অব্যাহত আছে।কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।