বাংলাদেশ — পাতা ৩১১
টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে রাখাইন রাজ্য থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগরপথে তাদের উদ্ধার করে পুলিশ। বাহারছড়া পুলিশ তদন্ত ক...
বিএনপির দুই নেতাসহ মদ্যপ অবস্থায় গ্রেফতার ৯, পরে জামিনে মুক্তি
কুড়িগ্রাম জেলা শহরের এক বিএনপির নেতার বাড়ি থেকে ‘মদ্যপ’ অবস্থায় দুই বিএনপি নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের মোল্লাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করলে জামিনে মুক্তি পান তারা। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা বিএনপির সদ্য সাবেক ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হিরা, জ...
সর্বদলীয় বৈঠকে বিএনপির অনুপস্থিতি: সিদ্ধান্তে অনিশ্চয়তা
ঢাকা প্রেস নিউজ জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আজ এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। তবে এই বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই বৈঠকে অংশ নেবেন না। তবে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে...
পুলিশ সংস্কারে কমিশনের সুপারিশ
ঢাকা প্রেস নিউজ পুলিশ সংস্কার কমিশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করার পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে পুলিশ বাহিনীকে বিভিন্নভাব...
নতুন ভোটগ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনের
ঢাকা প্রেস নিউজ জাতীয় বা স্থানীয় সরকারের যেকোনো নির্বাচনেই যদি ৪০ শতাংশ ভোট না পড়ে, তবে পুনরায় ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর পাশাপাশি সরকারের সামনে আরও কিছু সুপারিশ রাখা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে একটি ৯ পৃষ্ঠার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ড. বদিউল আলম মজুমদার...
৫নং শিবপুর ইউনিয়ন বিএনপি ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন ও কর্মী সভা
বুধবার ১৫ই জানুয়ারি বিকালে ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের আবাদেরহাট বাজার সংলগ্ন এলকায় বিএনপির ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে...
১২ বছর পর কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন
ঢাকা প্রেস নিউজ ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান, বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর ক...
২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এর শীতকালীন সংস্করণ শুরু
২২ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী শুরু হলো ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ - উইনটার এডিশন।...
কর বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর প্রভাব: প্রেক্ষাপট ও বিশ্লেষণ
ঢাকা প্রেস নিউজ গত তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের আয়-ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলেই মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে ১২...
সংবিধানের নতুন রূপ: ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও পাঁচ মূলনীতি প্রস্তাব
ঢাকা প্রেস নিউজ অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন একগুচ্ছ সুপারিশসহ আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে সরকার পরিচালনার সাংবিধানিক নাম এবং মূলনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ...
বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর সংক্রান্ত কমিটি গঠন
ঢাকা প্রেস নিউজ নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করে। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব...
জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার কমিশনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ: আসিফ মাহমুদ
ঢাকা প্রেস নিউজ জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যে জনআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, তা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রি...
ড. ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার কমিশন গঠন
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন দেশের রাষ্ট্রব্যবস্থা সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে কাজ করবে। কমিশনের সদস্য হিসেবে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিশনের কার্যক্রম চারটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের স...
দুষ্কৃতিকারীদের হুমকিতে গড়াই নদ খনন কাজ স্থগিত, থানায় অভিযোগ দায়ের
কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্প দুষ্কৃতিকারীদের হুমকির কারণে বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও দুই দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে খনন কাজ বন্ধ থাকলে সুন্দরবন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র্য বিপদের মুখে প...
চাঁদপুর পৌর এলাকায় অভিযান: ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদা...
ভূঞাপুরে ৯ কোটি টাকার বালু মাত্র ৫০ লাখ টাকায় নিলামে বিক্রি
টাঙ্গাইলের ভূঞাপুরে সিরাজগঞ্জ বালু মহাল থেকে সংগ্রহ করা প্রায় ৯ কোটি টাকার নির্মাণ বালুকে অবৈধ ঘোষণা করে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এই বালু মাত্র ৫০ লাখ টাকায় নিলামে বিক্রি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। গত ৬ জানুয়ারি ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাস...
ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়েও অন্যান্য সদস্যদের হাত পা মুখ বেঁধে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে। এ ডাকাতির ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। ...
ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন: ৪ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ
লক্ষ্মীপুরে আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসী আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রামগঞ্জের জুডিসিয়াল ১ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই নির্দেশনা দেন। এদিকে, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের আইনজীবী লুৎফুর রহমান রহিম গাজী মুচলেকা দিয়েছেন, ভ...






























