বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ড. ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার কমিশন গঠন

ড. ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার কমিশন গঠন

ঢাকা প্রেস নিউজ
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন দেশের রাষ্ট্রব্যবস্থা সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে কাজ করবে। কমিশনের সদস্য হিসেবে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা অন্তর্ভুক্ত রয়েছেন।
 

কমিশনের কার্যক্রম চারটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐ সুপারিশ নিয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করা হবে। শেষ ধাপে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে।
 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান।
 

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে।
 

তিনি আরও জানান, ১১টি সংস্কার কমিশনের মধ্যে চারটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ হস্তান্তর করেছে। তবে কিছু সুপারিশে পুনরাবৃত্তি ও সংশোধনের প্রয়োজন দেখা দেওয়ায় কমিশন প্রধানরা ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন। সুপারিশমালা নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত হলে আলোচনা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হতে পারে।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।