বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁদপুর পৌর এলাকায় অভিযান: ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর পৌর এলাকায় অভিযান: ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভাণ্ডার ফয়সাল আহম্মেদ, এবং সার্ভেয়ার শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
 

পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, "চাঁদপুর পৌর এলাকায় যত অবৈধ স্থাপনা রয়েছে, তা ধাপে ধাপে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিপণিবাগ বাজারের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। আজ উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। কুমিল্লা রোড প্রশস্ত করার লক্ষ্যে সেখানকার অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
 

উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধা উন্নত করার উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চাঁদপুর পৌরসভা।