বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

ভালুকায় প্রভাষকের বাসায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়েও অন্যান্য সদস্যদের হাত পা মুখ বেঁধে  ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে এ দুর্ধর্ষ  ডাকাতির ঘটনাটি ঘটেছে।  এ ডাকাতির ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। 
 

ভুক্তভোগী পরিবার মাধ্যমে  জানা যায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার দিবাগত-রাতে একদল ডাকাত  জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে । পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সকালে ডাকাতির ঘটনার খবর পেয়ে  ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

বাড়ীর মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে  ৫টি এন্ড্রয়েড ফোন, স্বর্ণালংকার সহ বাসা থাকা সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।