বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

১২ বছর পর কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন

১২ বছর পর কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন

ঢাকা প্রেস নিউজ
 

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
 

এই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান, বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।
 

মুক্তির খবর জানার পর থেকেই ডেসটিনির সদস্যরা কারাফটকে ভিড় জমাতে শুরু করেন। মুক্তি পাওয়ার পর রফিকুল আমীন একটি ছাদখোলা প্রাইভেট কারে চড়ে ডেসটিনির সদস্য ও কর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
 

এর আগে, বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলায় রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন। তবে রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে ছিলেন এবং আদালত জানায় যে, কারাগারে থাকা সময় তার সাজা থেকে বাদ যাবে। এর মানে, তার সাজা পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হবে।
 

২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে রফিকুল আমীনের বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।