বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা প্রকাশ

সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সরকার এই ন্যক্কারজনক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশে হিংস্রতা, জাতিগত বিদ্বেষ ও গোঁড়ামির কোনো স্থান নেই। যারা দেশের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবি ভবনের সামনে সংখ্যালঘু ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে যে, স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠনের ব্যানারে আসা কিছু লোক এই হামলায় অংশ নেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
 

উল্লেখ্য, স্টুডেন্টস ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে এনসিটিবি সম্প্রতি পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত একটি গ্রাফিতি সরিয়ে ফেলে। গত রোববার এনসিটিবি ঘেরাও কর্মসূচির পর অনলাইন সংস্করণ থেকেও সেই চিত্রকর্মটি মুছে ফেলা হয়। তবে, এর প্রতিবাদে বিভিন্ন পাহাড়ি সংগঠন ক্ষোভ প্রকাশ করে এবং নিন্দা জানায়।
 

এই ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং দেশের শান্তি ও সম্প্রীতির জন্য উদ্বেগ তৈরি করেছে।