বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

৫নং শিবপুর ইউনিয়ন বিএনপি ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন ও কর্মী সভা 

৫নং শিবপুর ইউনিয়ন বিএনপি ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন ও কর্মী সভা 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


বুধবার ১৫ই জানুয়ারি বিকালে ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের আবাদেরহাট বাজার সংলগ্ন এলকায় বিএনপির ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম।
 

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন আমরা দীর্ঘ ১৭ বছর পর শিবপুর ইউনিয়নে বিএনপি'র কর্মী সমাবেশ করতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য, তিনি আরও বলেন আমাদের দলীয় প্রতীক ধানের শীষে যে প্রার্থীকে দলীয় মনোনয়নপত্র দিবেন তাকে আমরা ভোট দেব। 
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বিশ্বাস সাবেক চেয়ারম্যান ৫নং শিবপুর ইউনিয়ন ও যুগ্ন আহবায়ক সদর উপজেলা। 

মো: লুৎফর রহমান, চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক সদর উপজেলা। মো: রফিকুল ইসলাম, চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা। 

মো: ইসমাইল হোসেন নিরব, ১নং সহ-সংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দল। 

 

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোঃ তাজমুজ্জামান (তাজু), আহবায়ক ৫নং শিবপুর ইউনিয়ন। 
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মোঃ আব্দুস সবুর (শিমুন),সদস্য সচিব ৫নং শিবপুর ইউনিয়ন। 

 

সর্বশেষে ৫নং শিবপুর ইউনিয়ন বিএনপি ৯টি ওয়ার্ডের বিএনপির পুনাঙ্গ কমিটি ঘোষণা করেন।