রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০১:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাংলাদেশ — পাতা ২৫৮

১০ গ্রামের বাসিন্দাদের চলাচলের ভরসা ভাঙ্গা সেতু 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-   কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বন্যার তোড়ে ভেঙে যাওয়া ব্রিজ দেড় বছরেও সংস্কারের উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের ২০ হাজার মানুষ। যদিও স্থানীয়দের সহায়তায় ভাঙা ব্রিজের পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। নড়বড়ে ওই সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী, পথচারী ও যানবাহ...



পতেঙ্গা মডেল থানার পুলিশ ৬০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ: আটক ৪ জন

ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):-   পতেঙ্গা মডেল থানার এসআই- হেলাল উদ্দীন সংগীয় ও ফোর্স সহ ৪১নং ওয়ার্ড বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীর অভ্যন্তরে ১২নং ঘাট এলাকায়  ০৪টা মার্চ রাত ৫টায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে রক্ষিত ৩০(ত্রিশ)টি ড্রামে মোট ৬,০০০/- (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত আসামী ১। দ্বীন মোহাম্মদ (৩৩), ২। সৈয়দ কাস...


একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তলসহ দুই সহোদর ভাই গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি:-   নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন নূরবাগ সাকিনস্থ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ০৩ মার্চ বেলা ১৫.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা এবং ফতুল্লা থানায় সংবাদ আসে যে, কিছু দুষ্কৃতকারী সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছে। এলাকার লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কোন সদুত্তর না দেওয়ায় এলাকার লোকজন তাদেরকে গণপিটুনী দিয়ে ফতুল্লা থানাধীন...


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার প্রজ্ঞাপন জারি করে তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়। তাদের দুজনই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে........


ঝালকাঠিতে সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক:-   ঝালকাঠি জেলা শাখার সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এক সভার আয়োজন করা হয়, যেখানে এ কমিটি গঠন করা হয়।   সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কম...


রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ: ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি

রাবি প্রতিনিধি:-     ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রতিবাদ এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীতে রেললাইন অবরোধ করেছেন।   বুধবার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন। দুপুর ১টায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিলে দেড় ঘণ্টা পর রাজশা...


নাটোরের সিংড়ায় তারাবী নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ আহত -২ 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-    নাটোরের সিংড়ায় তারাবী নামাজ পোড়ানো ও মসজিদের মুয়াজ্জিন নিয়োগ কেন্দ্র করে দু' গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনা দুইজন আহত হয়েছেন।    মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে।   জানা যায়, মসজিদ এর মুয়াজ্জিন হিসেবে ওই গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে দায়িত্ব পালন করে আসা কালি...


পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় স্নিগ্ধ বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান 

ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ভাজন , চট্রগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী (নাজিম) পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে  আসলে চট্রগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত (পতেঙ্গা বিমানবন্দরে ) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।   বুধবার সকালে বিমান বন্দরে আরো উপস্থিত ছিলেন মহানগর...


ইতিহাস শিখিয়েছে, নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না: জীনাত হারুন

অনলাইন ডেস্ক:-   স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক (গ্লোবাল সাবসিডিয়ারিজ) জীনাত হারুন, যিনি কর্মক্ষেত্রে দারুণ পেশাদারিত্ব ও নেতৃত্বের ছাপ রেখে চলেছেন, তার প্রিয় উক্তি সম্পর্কে জানতে চাইলে বলেন, “উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেওয়াই সর্বোত্তম উপায়। যে পরিবর্তন আমরা দেখতে চাই, আমাদের নিজেদের মধ্যেই সেই পরিবর্তনটি ধারণ করতে হবে।”   বাংলাদেশের ব্যাং...


শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী মদ আমদানি করে খালাস কালে ২সদস্য কে আটক

নিজস্ব প্রতিবেদক:- সিএমপি'র বন্দর থানার মামলা নং-১১,তারিখ- ১৩/০৯/২০২৪ ইং,ধারা-কাষ্টমস অ্যাক্ট ২০২৩ এর ধারা-১৭১ এর উপ-ধারা (১) টেবিলের ক্রমিক ৫/৬/৯ তৎসহ 25 (B), The Special Power Act 1974, এবং ৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এর মূলে পূর্বে গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গত ৩রা‌ মার...


ময়মনসিংহ ৮,৫০০কেজি অবৈধ ভারতীয় চিনি ও ১২০,০০০ পিস অবৈধ ভারতীয় ব্লেড জব্দসহ ০৩ জন চোরাকারবারি‘কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-   র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুবিয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তা দিয়ে ০১ টি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি আসছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিন...


নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন সাবেক সেনা কর্মকর্তা

গোপালগঞ্জ প্রতিনিধি:-   গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।   নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। তিনি সেনাবাহি...


রাস্তা পারাপারের সময় বাসচাপায় নিহত হল ছোট্ট ইয়াসিন, বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-   বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী লোকাল বাসের চাপায় ১০ বছর বয়সী ইয়াসিন সিকদার নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনায় শিশুটির নানা আব্দুল মজিদ সিকদার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাসটি ভাঙচুর করে এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়।   নিহত ইয়াসিন সিকদ...


খালেদা জিয়া আগের তুলনায় অনেকটা সুস্থ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তিনি বর্তমানে লন্ডনে তাঁর বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি...


রংপুরে প্রতিদিন ইফতার করছেন দুই শতাধিক অসহায় রোজাদার

রংপুর ব্যুরো:-   পবিত্র রমজান মাসে রংপুরের সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তিনি মাসব্যাপী প্রতিদিন দুই শতাধিক অসহায় রোজাদারকে বিনামূল্যে ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। গত সোমবার রংপুর নগরীর স্টেশন পাটবাড়ি ও খেড়বাড়ি এলাকায় দুস্থ, এতিম ও তাদের বৃদ্ধ মা-বাবাসহ কর্মহীন দুই শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়। এর আগে...


বরিশালের বাবুগঞ্জে বিএনপি নেতাকর্মীদের গরু বিতরণে হট্টগোল: আটটি গরু ছিনতাই

বরিশাল ব্যুরো:-   বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করেছেন। এ ঘটনায় তারা উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল করে আটটি গরু ছিনিয়ে নিয়ে যান। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপি নেতারা গরু বিতরণের সময় ক্ষোভ প্রকাশ করেন, কারণ তারা আগে থেকে...


ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

সুজানগর উপজেলা (পাবনা) প্রতিনিধি:-   পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জামায়াতে ইসলামী নেতাদের মারধর এবং ইউএনওকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।   মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দল...


চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-   চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।   মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্র...