রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ইতিহাস শিখিয়েছে, নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না: জীনাত হারুন

ইতিহাস শিখিয়েছে, নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না: জীনাত হারুন

অনলাইন ডেস্ক:-

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক (গ্লোবাল সাবসিডিয়ারিজ) জীনাত হারুন, যিনি কর্মক্ষেত্রে দারুণ পেশাদারিত্ব ও নেতৃত্বের ছাপ রেখে চলেছেন, তার প্রিয় উক্তি সম্পর্কে জানতে চাইলে বলেন, “উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেওয়াই সর্বোত্তম উপায়। যে পরিবর্তন আমরা দেখতে চাই, আমাদের নিজেদের মধ্যেই সেই পরিবর্তনটি ধারণ করতে হবে।”
 

বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জীনাত হারুন ইউরোপ ও কোরিয়ার মধ্যে বাণিজ্যিক নেটওয়ার্ক সমন্বয়ে কাজ করেন। শুধু নিজ কর্মক্ষেত্রে নয়, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তার কাজের প্রভাব রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।
 

কর্মজীবনের শুরু থেকেই অনুজদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করার চেষ্টা করেছেন জীনাত হারুন। এর ফলস্বরূপ, তিনি তাদের উন্নতি দেখতে পেয়েছেন, যা তার জন্য গর্ব ও উদ্যমের উৎস হয়ে উঠেছে।
 

পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন এক পৃথিবীতে, যেখানে একাগ্রতা ও অনবরত শেখার মানসিকতা গুরুত্বপূর্ণ, জীনাত হারুন বিশ্বাস করেন, নেতৃত্বের অধিকারী ব্যক্তির দায়িত্ব হল এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে সুবিবেচনা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব এবং সকলের মাঝে সমবেদনা ও সহযোগিতার চর্চা নিশ্চিত করা যায়।
 

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে, ইউনিলিভার বাংলাদেশের ‘এক্সেলারেট অ্যাকশন–এম্পাওয়ার্ড ওমেন, এম্পাওয়ারিং দ্য ফিউচার’ ক্যাম্পেইনের মাধ্যমে জীনাত হারুনের এই চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
 

এ প্রসঙ্গে জীনাত হারুন বলেন, “ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারীদের মধ্যে ক্লিওপেট্রা, রানী দ্বিতীয় এলিজাবেথ, অ্যাঙ্গেলা মর্কেল এবং জ্যাসিন্ডা আর্ডেনের মতো নেত্রীরা রয়েছেন। তারা প্রত্যেকে নানা বাধা অতিক্রম করে, পরিবর্তন আনে এবং নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের সাহস ও দৃঢ় সংকল্প থেকেই আমরা শিখতে পারি, নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না। নারীদের নিজেদের স্বপ্ন এবং সংকল্পের প্রতি গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।”