রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে, আহত ১৭

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে, আহত ১৭

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার বিকেলে চামটা মৎস্যজীবীপাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুনের (১২) মধ্যে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারপিট করা হয়েছে। বুধবার সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তাঁর লোকজন তাঁকে মারপিট করে। তাঁকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

আহতরা হলেন সেলিম হোসেন (৩২), রেহেনা বেগম (৪০), অফলা বেগম (২৫), শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামাণিক (৬০), জহুরা বেগম (৫৫), ফজলু প্রামাণিক (৩৫), নাসিমা বেগম (২৫), সোনা খাতুন (৫৫), শুক চাঁদ মিয়া (৪০), মতিন খাঁ (৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) ও রাইদুল হোসেন (১৭) আরও অনেকেই।  
                                                
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।