রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
 

মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
 

আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
 

বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসটি চিহ্নিত করে থামানো হয়। তল্লাশির সময় দুইজনের কাছ থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।
 

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।