রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে হাতকড়াসহ পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

কুড়িগ্রামে হাতকড়াসহ পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা করে হাতকড়াসহ পালানো ধর্ষণ মামলার আসামি শাহনেওয়াজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পালানোর ৯ দিন পর মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৫ মার্চ) সকালে তাকে রৌমারী থানায় আনা হয়।
 

হাতকড়াসহ পালানো আসামি শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার আলী আজগরের ছেলে।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের মাধ্যমে পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়।
 

তিনি জানান, রাজুর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
 

এর আগে আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ তার নিজ এলাকা ছেড়ে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকায় তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশে অভিযোগ দেয় ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার।
 

ধর্ষণ, মাদকের কারবার ও অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে গত ২৪ ফেব্রুয়ারি রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। 
 

এসময় রাজু, তার মা ও খালাতো বোন (শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসময় এসআই আউয়ালের হাতে কামড় দেওয়া হয় ও তার অণ্ডকোষে আঘাত করা হয়। সুযোগ পেয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।