রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন সাবেক সেনা কর্মকর্তা

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন সাবেক সেনা কর্মকর্তা

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়িক কাজে যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষ করে তিনি ঢাকা থেকে গ্রামে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।