রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী মদ আমদানি করে খালাস কালে ২সদস্য কে আটক

শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী মদ আমদানি করে খালাস কালে ২সদস্য কে আটক

নিজস্ব প্রতিবেদক:-


সিএমপি'র বন্দর থানার মামলা নং-১১,তারিখ-
১৩/০৯/২০২৪ ইং,ধারা-কাষ্টমস অ্যাক্ট ২০২৩ এর ধারা-১৭১ এর উপ-ধারা (১) টেবিলের ক্রমিক ৫/৬/৯ তৎসহ 25 (B), The Special Power Act 1974, এবং ৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এর মূলে পূর্বে গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গত ৩রা‌ মার্চ অনুমান ১১টার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কাতারের দোহা পালানোর সময় আসামী ১। মোঃ আশরাফ হোসেন রাজু (৩৫)কে গ্রেফতার করে। 


পরবর্তীতে আসামী মোঃ আশরাফ হোসেন রাজু এর তথ্যের ভিত্তিতে অত্র মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত অপর আসামী ২। খায়েজ আহম্মেদ @ আরিফ (৩০) কে একই তারিখ রাত অনুমান ১০টার সময় ফেনী সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ফেনী সদর থানাধীন খাজুরিয়াস্থ তোফা বাইক জোন নামীয় দোকান হতে গ্রেফতার করা হয়। 


এ সময় তাদের ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়। আসামী মোঃ আশরাফ হোসেন রাজু কে জিজ্ঞসাবাদে জানা যায়, সে সিএন্ডএফ এজেন্ট HAFEEZ TRADING PVT. LTD এর প্রতিনিধি হিসাবে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান আটলান্টিক ইন্টারন্যাশনাল এর নিকট নিজ ছবি সম্বলিত ভুয়া নাম-ঠিকানাযুক্ত পরিচয় পত্র সহ আমদানি সংক্রান্ত জাল দলিলাদি দাখিল করে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ পূর্বক পণ্য চালানটি খালাসের অপচেষ্টা করে। অপরদিকে আসামী খায়েজ আহম্মেদ আরিফ আমদানীকৃত পণ্য খালাসের প্রয়োজনীয় ডকুমেন্ট সৃজনে তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বর্নিত মামলার ঘটনায় কাস্টমস হাউজ, চট্টগ্রামের বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তাদের নামে বরাদ্দকৃত The Automated System for Customs Data (ASYCUDA) World System Gi USER ID & PASSWORD এর সন্দেহজনক ব্যবহারসহ ASYCUDA World System এর সেকেন্ড লেয়ার নিরাপত্তা ব্যবস্থা (OTP) বিঘ্নিত হয়েছে মর্মে এতদবিষয়ে কাস্টমসের আভ্যন্তরীণ প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট পর্যালোচনায় জানা যায় যা যাচাই বাছাই অব্যহত আছে। 


উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, মানি লন্ডারিং, চোরাচালান সংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়।