বাংলাদেশ — পাতা ২০১
নিখোঁজের একদিন পর দুধকুমারের কাইফার মরদেহ উদ্ধার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীতে অবশেষে খোঁজ মিললো নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু কাইফার। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় খারুয়ারপাড় গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুধকুমার নদীতে ভেসে ওঠা অবস্থায়। গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম...
ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে চাঁদাবাজির অভিযোগ তুললেন সারজিস আলম
অনলাইন ডেস্ক:- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালু বহনকারী যানবাহন থেকে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। এই অভিযোগ তিনি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল...
মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
মুরাদনগর উপজেলা প্রতিনিধি:- কুমিল্লার মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি (৪৮), তার ছেলে রাসেল (৩৮) ও মেয়ে জোনাকি (৩২)। এলাকাবাসীর দাবি, রোকসানা আক্তার রুবি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন...
গণতান্ত্রিক নির্বাচন ছাড়া বিজয়ের স্বাদ আসবে না: রুহুল আমিন শিকদার
জিহাদ হোসেন-বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, “৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি বিজয় অর্জন করেছি। কিন্তু এক বছর পার হলেও মানুষ এখনো সেই বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। কারণ, আজও দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন...
রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী):- নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে আসা শাহীন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীকে ইউপি কার্যালয়ের ভেতরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে। বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া (৪২) একই উপজেলার মির্জা...
বৃক্ষমেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহ্বান
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :- ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫। আজ বুধবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বৃক্ষ...
কুমিল্লার সদর দক্ষিণে পূর্ব বিরোধের জেরে হামলা, নারীসহ ৫ জন আহত
কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কান্দা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন একই পরিবারের কয়েকজন সদস্য। হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের কর্তা মো. শাহাজান মিয়া (৬৩)। এছাড়াও তার কন্যা রোকসানা আক্তার (৩২), তানিয়া আক্তার (২২), ফারজানা বেগম (২৪), তাহমিনা বেগম (৫২) আহত হন। বর্তমানে গুরুতর আহত...
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন - এর মাসিক সভা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ তারিখ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর নিজস্ব অফিসে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আখতারুজ্জামানের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ-সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন চাঁপাইনবাব সাংবাদিক এসোসিয়েশ...
ভুয়া তথ্য ও গুজব রুখতে জাতিসংঘের কার্যকর ভূমিকা চান প্রধান উপদেষ্টা
গণমাধ্যমের নৈতিক মান রক্ষা ও ভুয়া তথ্য প্রতিরোধে জাতিসংঘকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থার ‘ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি’ বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহর সঙ...
রাজধানীতে ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় গ্রেপ্তার ৬ জন
রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। ওসি জানান, মঙ্গলবার রাতেই এ ঘটনায় থানায় একটি অভিযোগ আসে। এরপর রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্...
চট্টগ্রামে এনসিপি ও ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, তীব্র যানজট
হোসেন বাবলা (চট্টগ্রাম):- চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কে বুধবার বিকেলে সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানাতে তারা চট্টগ্রাম রেঞ্জ...
জুলাই শহিদদের স্মরণে চবি এলামনাই এসোসিয়েশন দোয়া মাহফিল ১৮ জুলাই, ঈদ পুনর্মিলনী ০৮ আগস্ট
প্রেস বিজ্ঞপ্তি:- জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় আগামী ১৮ জুলাই (শুক্রবার) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী পিছিয়ে ০৮ আগস্ট (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে। এদিন নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অংশ নিবেন বিভিন্ন ব্যাচের কয়েক হা...
হালদা নদীর পাড়ে তামাক চাষ বন্ধ কতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
হোসেন বাবলা (চট্টগ্রাম):- হালদা নদীর পাড়ে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরো বলেন,তামাক চাষের কারণে মাটি, পানি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপদেষ্টা গতকাল দুপুরে(১জুলাই) চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল হ্যাচারী প্রাঙ্গণে হালদা নদী পরিদর্শন এবং স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়...
নির্বাচন আয়োজনে জাপানের বড় অঙ্কের সহায়তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশকে বড় অঙ্কের অর্থ সহায়তা দিচ্ছে জাপান সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে এ সহায়তা প্রদান করা হচ্ছে। বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ সহযোগিতা নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমি...
চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে বরখাস্ত করেছেন অর্থমন্ত্রণালয়
হোসেন বাবলা ( চট্টগ্রাম):- চট্টগ্রাম কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ জুন ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন ২০২৫...
চালের বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
চালের বাজারে অস্থিরতা রোধে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, “চাল আমদানি করা হয়েছে, মজুতও রয়েছে আগের তুলনায় বেশি। পাশাপাশি ফলনও ভালো হয়েছে। তা সত্ত্বেও বাজারে চালের...
মাদক চোরাচালান ও টেকনাফ: সীমান্তের নীরব যুদ্ধ
মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকা টেকনাফ এখন মাদক চোরাচালানের এক বিপজ্জনক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সাগর ও নদীপথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমার থেকে আসছে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র কড়া নজরদারি সত্ত্বেও মাদকচক্র প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে চোরাপথে চালান পাচার করে...
পটিয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও, সংঘর্ষে আহত অন্তত ১৯
হোসেন বাবলা (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে তারা পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের হামলায় অন্তত ১৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচার না হ...






























