মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নিখোঁজের একদিন পর দুধকুমারের কাইফার মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর দুধকুমারের কাইফার মরদেহ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীতে অবশেষে খোঁজ মিললো নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু কাইফার। 

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় খারুয়ারপাড় গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুধকুমার নদীতে ভেসে ওঠা অবস্থায়।
 
গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খারুয়ারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কাইফা। সে ওই গ্রামের মাসুদ রানার একমাত্র কন্যা।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পরপরই কাইফাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয়ভাবে মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর প্রবল স্রোতের দিকেই তখন সন্দেহ প্রকাশ করেছিলেন স্থানীয়রা।
 
বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
 
বৃহস্পতিবার  সকালে স্থানীয় এক নারী নদীর ঘাটে কাপড় ধুতে গিয়ে প্রথম দেখতে পান পানিতে কিছুর ভেসে যাওয়া। পরে কাছে গিয়ে দেখা যায়, সেটি একটি শিশুর নিথর দেহ—যা সনাক্ত করা হয় নিখোঁজ কাইফা হিসেবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার ও ফায়ার সার্ভিস সদস্যরা।
 
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা  সাংবাদিকদের জানান, , “দুধকুমার নদীর তীব্র স্রোতের কারণে শিশুটি নিখোঁজ স্থান থেকে অনেক দূরে ভেসে গিয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, খোলা নদীঘাট এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে এখন আরও সতর্ক হওয়া দরকার।
 
শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।