মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫০:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পটিয়ায় কারবালা মাহফিলে  এয়াকুব আলী ইমাম হোসাইনের(রা): আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে

পটিয়ায় কারবালা মাহফিলে  এয়াকুব আলী ইমাম হোসাইনের(রা): আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার আহলে বাইতে রাসুল( স:) স্বরণে ১০ দিনব্যাপি শাহাদাতে কারবালা মাহফিলে ৪র্থ দিবসে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন,বিদ্বেষ বিভেদ বৈরিতা হিংসা থেকে পৃথিবীতে হানাহানি যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ছে। ইয়াজিদ বিদ্বেষ ও হিংসায় উন্মত্ত হয়ে হযরত ইমাম হোসাইন (রা:) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি জঘন্য নির্মমতা ও নৃশংসতা দেখিয়েছিল। 
 

ইয়াজিদের পতন হয়েছে। কিন্তু ইয়াজিদি নির্মমতার দৃষ্টান্ত এখনো থামেনি। বিদ্বেষ বিভেদ বৈরিতা ও হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে হযরত ইমাম হোসাইন (রা.) চর্চিত সর্বজনীন প্রেম ভালোবাসা ও মৈত্রীর আদর্শ গভীরভাবে ধারণ করতে হবে। 


এ পথেই রয়েছে শান্তি, মুক্তি ও নাজাত। চতুর্থ দিবসে কারবালা মাহফিলে আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তাফা আমেরী সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুরুল কবির, মাওলানা এনাম রেজা আল কাদেরী, আল্লামা মঈনুদ্দীন খান মামুন, পটিয়া সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ সৈয়দ, ডাঃ মোঃ আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, সাংবাদিক সেলিম চৌধুরী, কৃষকদল নেতা আলমগীর আলম, এলডিপি নেতা মো: শাহ আলম বেলাল,নুরুল আলম, দিদারুল আলম, ফারুক, আমিন, দেলোয়ার প্রমুখ।  


এর আগে এম এয়াকুব আলী আমি ভান্ডার দরবারের মাজার জেয়ারত করেন।এসময় দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।