মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে এনসিপি ও ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, তীব্র যানজট

চট্টগ্রামে এনসিপি ও ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, তীব্র যানজট

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কে বুধবার বিকেলে সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
 

আন্দোলনকারীদের অভিযোগ, পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানাতে তারা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে ডিআইজি তাদের সঙ্গে দেখা বা কথা বলতে রাজি হননি বলে দাবি করেন তারা।
 

অন্যদিকে পুলিশ বলছে, ডিআইজি কার্যালয়ে গিয়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে কার্যালয়ের বাইরে ডিআইজিকে এসে কথা বলার দাবি জানান এবং পরে সড়ক অবরোধ করেন।
 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “আলোচনার জন্য তাদের ডিআইজি স্যারের কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তা অবরোধ করেছেন।”
 

এর আগে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।