মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৯:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেটে দুদকের ৩ নোটিশ

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেটে দুদকের ৩ নোটিশ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক তিনটি চিঠিতে ওই নোটিশ জারি করা হয়েছে।

 

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেটে দুদকের ৩ নোটিশ


 

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এই নোটিশ পৌঁছে দিয়েছেন জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাড়িতে কাউকে না পেয়ে গেটে দুদক মো. বেনজির আহম্মদের সই করা তিনটি নোটিশ লাগিয়ে দিয়েছেন।
 

আদেশে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন সুরাইয়া সুলতানা। দুদক আইন, ২০০৪এর ২৬(১) ধারা অনুযায়ী বিস্তারিত সম্পদ বিবরণী এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ২৬(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের নোটিশ অন্য দু’জনের নামেও টানানো হয়েছে।
 

এ বিষয়ে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও তার ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর মোহাম্মপুর থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আটক করা হয়। তার ছেলে সাফায়াত বিন জাকিরকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ বনশ্রীর বাসা থেকে আটক করা হয়।