মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৯:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক অভিযানে  হত্যা মামলার আসামি গ্রেফতার ০১ 

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক অভিযানে  হত্যা মামলার আসামি গ্রেফতার ০১ 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভিকটিম হুমায়ুন কবির (২২) হত্যা মামলার এজাহার নামীয় আসামীকে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকেময়মনসিংহ র‍্যাপ ১৪  গ্রেফতার করেছে।
 

গত ১৩ জুন ২০২৫ ইং বিকাল অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম হুমায়ুন কবির (২২) স্থানীয় পাচার বাজারে যাওয়ার সময় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সহনাটি ইউনিয়নের সোনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহগঞ্জ হতে পাচার বাজার যাওয়ার পাকা রাস্তা সংলগ্ন জনৈক তারা মিয়া এর চায়ের দোকানের সামনে পূর্ব বিরোধের জেরে বিবাদীরা ভিকটিম হুমায়ুন কবির এর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। 

পরবর্তীতে ভিকটিম হুমায়ুন কবির (২২)‘কে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ খাইয়ুম মিয়া ওরফে কাইয়ুম (৪৩) বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ- ১৬/০৬/২০২৫ ইং ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পরময়ৃনসইংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করেন। 
এরই ধারাবাহিকতায়, ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১ গাজীপুর এর সহায়তায় ০২ জুলাই ২০২৫ ইং রাত অনুমান ০৯:৪৫ ঘটিকায় জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম হুমায়ুন কবির (২২) হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু (২২), পিতা- মোঃ শামসুল হক, সাং-সোনাকান্দি, থানা- গৌরীপুর, জেলা-ময়মনসিংহ'কে গ্রেফতার করতে সক্ষম  হয়।

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আয়নানুপ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।