মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫১:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চালের বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চালের বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চালের বাজারে অস্থিরতা রোধে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
 

তিনি বলেন, “চাল আমদানি করা হয়েছে, মজুতও রয়েছে আগের তুলনায় বেশি। পাশাপাশি ফলনও ভালো হয়েছে। তা সত্ত্বেও বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক।”
 

চালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুর্নীতি নিয়ন্ত্রণে ঘাটতি থাকলেও এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার স্বাভাবিক রাখতে গণমাধ্যমের ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ।”
 

তিনি আরও বলেন, “শুধু চাল নয়, বাজারে সোনালি মুরগির দামও বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুন মাসের মধ্যে যেসব কৃষি প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেগুলোর বাস্তবায়নের ফলে কৃষক কতটা উপকৃত হচ্ছেন, তা নিয়ে আলোচনায় এসেছে। পাশাপাশি, বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননের বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 

মুরাদনগরে নারী নির্যাতনের সাম্প্রতিক একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”