বাংলাদেশ — পাতা ১৬০
কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ পদের ১৮টিতে বিএনপি সমর্থিত ও ১টিতে জামায়াত প্রার্থী জয়ী
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী এডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী এডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ...
নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, সাংবাদিক আহত
নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো...
উত্তর পতেঙ্গায় ইসরাফিল খসরুর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন-ঘোষণা: নির্বাচিত হলে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণ
হোসেন বাবলা (চট্টগ্রাম):- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকায় একটি ১০০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত...
সাংবাদিক কর্মশালায় বক্তারা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি
বাংলাদেশে উচ্চ রক্তচাপ দিন দিন বাড়ছে। বর্তমানে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এ রোগে ভুগছেন। তবে সনাক্ত হওয়ার পরও অধিকাংশ রোগী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হলেও টেকসই অর্থায়নের অভাবসহ নানা কারণে ওষুধ সরবরাহে ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন,...
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারীয়া এলাকা থেকে মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪), পিতা-মৃত সা...
রৌমারীতে খাদ্যবান্ধব চাল নিয়ে অনিয়ম, ব্যবসায়ীর গোডাউন সিলগালা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খাদ্যগুদাম কর্মকর্তা ও কিছু অসাধু ডিলারের যোগসাজশে নিম্নমানের, দুর্গন্ধযুক্ত এবং ওজনে কম চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করা হচ্ছিল। এ ঘটনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...
পাবনায় স্কুল মাঠ দখল করে আ.লীগ কর্মীর তিনতলা বাড়ি!
পাবনা প্রতিনিধি:- সরকারি জায়গা কিংবা হাটবাজার দখলের ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু স্কুলের আঙিনা দখল করে সেখানে বাড়ি নির্মাণের ঘটনা বিরল। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে। স্থানীয় নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনতলা বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছেন আব্দুল বাতেন নামে এক আওয়ামী লীগ কর্মী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ...
কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাটি কুড়িগ্রাম জেলা প্রশাসক ও সাংবাদিকদের প্রথম পরিচয়পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাস...
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ চাঁপাইনবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক মো. মাহাবুবুর রশীদ।...
দেবীদ্বারে এক মাস পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে মো. করিম ভূঁইয়া (৪৫)-এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ মরদেহ উদ্ধার হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের মন্ত্রীবাড়ি এলা...
কৃষককে আঃলীগ নেতা বানিয়ে পুলিশের গ্রেফতার, ভূক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় ওয়ারেন্টের কথা বলে মোঃ আবু বক্কর (৫০) নামের এক কৃষককে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় যায় পুলিশ। পরে তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়ে জামায়াতের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজিবপুর থানা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত শনি...
পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক বিমান পাইলট
পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। পরদিন বুধবার সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নিয়ে যান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলবশত ক্যাপ্টেন মুনতা...
কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তরপাড়া মুন্সিবাড়ির মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন।...
দেবিদ্বারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার দেবিদ্বার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. রাকিবুল ইসলাম। গতকাল (১৬ সেপ্টেম্বর) তিনি বিদায়ী ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—চান্দপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার দুই বছরের ছেলে জারিফ হোসেন এবং একই বাড়ির মো. সোহাগ হোসেনের দুই বছরের মেয়ে নাবিলা...
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, এই লকার দুটি শেখ হাসিনার নামে খ...
সন্দ্বীপে পারিবারিক বিরোধে ছয় বছরের শিশুহত্যা, প্রতিবেশী আটক
সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:- চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আলী হোসেন। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেল...
ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুর: সাবেক এমপি নিক্সন চৌধুরী প্রধান আসামি
ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলাটি দ...






























