শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম” প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবে এহেড ফাউন্ডেশনের উদ্যোগে সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।
 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক। সভার সঞ্চালনা করেন সিডা’র সহ-সভাপতি মোঃ আফসার আলী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদ উদ্দিন আল হাসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সমাজসেবক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী এবং প্রবীণ নাগরিক নজরুল ইসলাম।
 

বক্তারা বলেন, ওজোন স্তর সুরক্ষার বিষয়টি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার প্রতিশ্রুতির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোন স্তর রক্ষা করা সম্ভব নয়। উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে বৈশ্বিকভাবে ওজোন স্তর রক্ষায় সফলতা অর্জিত হয়েছে।
 

ওজোন স্তরের ক্ষয় প্রথমবার ধরা পড়ে ১৯৭০-এর দশকে। বর্তমানে মানুষের জীবনধারা ও অতিরিক্ত কার্বন ব্যবহার কারণে এটি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করছে, যা মানুষসহ সকল প্রাণীর ত্বক ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
 

পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিয়েল প্রটোকল প্রণীত হয়। বাংলাদেশ ১৯৯০ সালে এ প্রটোকলে স্বাক্ষর করে এবং সেই থেকে প্রতিবছর এই দিবসটি পালন করে আসছে।