শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৪:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তরপাড়া মুন্সিবাড়ির মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
 

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রাসেল নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।