শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৪:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, সাংবাদিক আহত

নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, সাংবাদিক আহত

নরসিংদী প্রতিনিধি:-


 

নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সমর্থক ছিলেন।
 

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনরা যমুনা টিভির এক সাংবাদিকের ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে তারা এলাকায় ফিরতে চাইলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলি হয়। এতে ইদন মিয়া নিহত হন এবং অনেকে আহত হন।
 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।