শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ডে পুজা উদযাপনকে কেন্দ্র করে যৌথ সভা

সীতাকুণ্ডে পুজা উদযাপনকে কেন্দ্র করে যৌথ সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

সীতাকুণ্ডে উপজেলা পুজা কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মিলিত হয়ে পুজা উদযাপনের প্রস্তুতি নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত করেন। সভায় সবাই একমত হন, পুজার সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
 

আজ ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড ও মীরসরাই ক্যাম্পের দায়িত্বশীল মেজর আহনাফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ তাহের, পৌর জামায়াতের সভাপতি আলী আকবর, উপজেলা আনসার কর্মকর্তা শাহিনুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ইছাক, এবং উপজেলা পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বীর বাহাদুর শাস্ত্রী। এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
 

বক্তারা বলেন, এবারের পুজা হবে উৎসবমুখর এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালিত হবে। তবে কোনো ধরনের বেহায়াপনা, মদ্যপান, মাতলামি, আতশবাজি বা নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো, মধ্যরাতের পর মণ্ডপে নাচগান বা মাইকের ব্যবহার চলবে না। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানার সম্মুখীন হতে হবে।