শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৫:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ছয় বছরের শিশুহত্যা, প্রতিবেশী আটক

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ছয় বছরের শিশুহত্যা, প্রতিবেশী আটক

সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:-

 

চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত শিশুটির নাম আলী হোসেন। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে প্রতিবেশী জাহাঙ্গীর আলম তার ওপর হামলা চালায়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময়েই আলী হোসেন মারা যায়।
 

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।