শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—চান্দপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার দুই বছরের ছেলে জারিফ হোসেন এবং একই বাড়ির মো. সোহাগ হোসেনের দুই বছরের মেয়ে নাবিলা আক্তার।
 

নিহত শিশুদের চাচা মো. সাকিব হাসান জানান, সকালে উঠানে খেলা করতে দেখা গিয়েছিল দুই শিশুকে। নাস্তা শেষে তারা নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। পরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকরা শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
 

চান্দপুরের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বাড়িতে পুকুর থাকায় অভিভাবকদের আরও সতর্ক থাকা উচিত ছিল।” এ ঘটনায় নিহতদের পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”