শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, এই লকার দুটি শেখ হাসিনার নামে খোলা।
 

এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে লকার ও হিসাব জব্দ করা হয়েছে। লকারগুলোতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ভেতরে কী রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
 

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার আরেকটি লকারও জব্দ করেছিল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।