শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বাংলাদেশ — পাতা ১৫২

“কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, প্রয়োজন যোগ্যতা ভিত্তিক শিক্ষা” — এম নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস   একটি সুন্দর রেজাল্ট কার্ডের চেয়ে একজন সার্থক শিক্ষার্থীই বেশি মূল্যবান। প্রত্যেক অভিভাবকেরই স্বপ্ন থাকে তাঁর সন্তান যেন শিক্ষা, আচরণ, মেধা ও মননে একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠে। শুধু মেধাবী নয়—যোগ্য, আত্মবিশ্বাসী ও সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সন্তানকে দেখতে চান সকল পিতা-মাতা। কিন্তু এই প্রত্যাশা পূরণ করতে হলে প্রথমেই অভিভাবকদের...



মুরাদনগরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ   কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। বুধবার বিকেলে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া...


সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিবাদ সভা: জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-   চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখনই টিভির সাংবাদিক জাহিদ হোসেন ও ক্যামেরাপারসন পারভেজ। ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, ওই সময় প্রায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার ক্যামেরা,...


রাজস্ব না বাড়ালে দুরবস্থা কাটবে না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, “দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যত আলোচনা ও বিশ্লেষণই করি না কেন, সারকথা একটাই—রাজস্ব আয় না বাড়ালে এই দুরবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়। আমাদের ব্যয়ের পরিমাণ যে হারে বাড়ছে, সে হারে রাজস্ব যোগান আসছে না।”   তিনি আরও বলেন, “অনেকে বলেন, জিডিপি ক্যালকুলেশনে ভুল থাকতে পারে। আবার আমরা অনেক ক্ষেত...


সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কোনোভাবেই দেশের বাইরে যাওয়ার বা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন না। তিনি বলেন, “উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রমাণ তারই দিতে হবে। আমি কোনো এক্সিট খুঁজছি না। এই দেশেই ছিলাম, এখানেই থাকব, বাকিটা জীব...


অবিরাম যানজটে অচল বন্দর-পতেঙ্গা-ইপিজেড সড়ক: চরম ভোগান্তিতে লাখো মানুষ

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম:-   চট্টগ্রাম নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক এখন যেন স্থবিরতার প্রতীক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী গাড়ির দীর্ঘ সারিতে এই সড়ক পরিণত হয়েছে যানজটের দুঃস্বপ্নে। কোনোভাবেই কমছে না এই দুর্ভোগ, বরং প্রতিদিনই যেন বাড়ছে যন্ত্রণা ও সময়ের অপচয়।   ট্রাফিক...


চট্টগ্রাম পিআইডির উদ্যোগে চাঁদপুরে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

ডেস্ক নিউজ-ঢকা প্রেস   ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরে। গতকাল (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)।   সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান। প্রধান অতিথি হিসেবে বক্...


লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযানে হামলা, পুলিশের মানহানি চেষ্টার অভিযোগ

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম:-   চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ব্যাটারিচালিত লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ট্রাফিক পুলিশ সদস্য। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, অভিযানে অংশ নেওয়া বন্দর ট্রাফিক জোনের কনস্টেবল নজরুল ইসলাম ওই সময় রেকার অপারেটর হিসেবে দা...


পাবনার আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-   পাবনা শহরের আ. হামিদ রোডের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই হোটেলে উঠেছিলেন তিনি, আর আজ বুধবার সকালে তার লাশ পাওয়া যায়।   পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, স্বাধীন সরকার হোটেল নিউ রয়েল প্যালেসের ২০১ নম্বর কক্ষ বুক করেছিলেন। বুধবার সকালে...


রোহিঙ্গা যুবক এনআইডি বানিয়ে সরকারি চাকরিতে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:   কক্সবাজারের সেন্টমার্টিনের কোনপাড়া এলাকার রোহিঙ্গা যুবক আব্দুল আজিজ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছেন। তিনি ২০১৭ সালে আলী আহমদকে বাবা এবং নুর নাহারকে মা দেখিয়ে জন্ম নিবন্ধন ও এনআইডি করেছেন। এ ছাড়া স্থানীয় সড়ক নির্মাণ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁ...


ভারত থেকে ভেসে আসা গুঁড়ি কুড়িগ্রামে ‘লাল চন্দন’ ভেবে বিক্রির ধুম

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-     কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় কালজানী নদীর সীমান্ত দিয়ে ভারত থেকে পানিতে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুঁড়ি। এসব কাঠের বেশিরভাগই বাকল ও শিকড়বিহীন এবং লালচে রঙে হওয়ায় অনেকেই এগুলোকে ‘লাল চন্দন’ বলে ধরে নিচ্ছেন।     রোববার (০৫ অক্টোবর) বিকেল থেকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও...


চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):     "আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।   উপজেলা নির্বাহী অফিসার সবুজ কু...


ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন শহীদুল আলম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌবাহিনীর অবরোধ ভেঙে ক্ষুধাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজ নিয়ে রওনা দিয়েছিলেন ৫০০ জন অধিকারকর্মী। তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ঐতিহাসিক এই সমুদ্রযাত্রা মাঝপথেই ইসরায়েলি নৌবাহিনীর তৎপরতায় ভেস্তে যায়। এবার একই পথে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানও বাধার মুখে পড়...


নিবন্ধন ছাড়াই শিশুরা পাবে টাইফয়েড টিকা

সারাদেশে ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে দুই কোটি শিশুর জন্য ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে নিবন্ধন করা না থাকলেও যে কোনো শিশু টিকা গ্রহণ করতে পারবে।   স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মঙ্গলবার এই তথ্য জানান। তিনি বলেন, “টাইফয়েডে কো...


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে।   বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, “ঘটনার সঙ্গে বিশ্বব...


বাসচাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি:-   বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৫) নামের এক গণিত শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর...


চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, উত্তরে সড়ক অবরোধে উত্তেজনা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:   চট্টগ্রামের রাউজানে বাসের চাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়— পরিকল...


চায়না ক্যান্টন ফেয়ারকে সামনে রেখে উদ্যোক্তাদের প্রাক-যাত্রা আড্ডা ও শেয়ারিং সেশন

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস   Founder's Community Club Ltd.-এর উদ্যোগে আয়োজিত হলো “চায়না ক্যান্টন ফেয়ার প্রাক-যাত্রা আড্ডা ও শেয়ারিং সেশন”। আসন্ন China Canton Fair 2025-এ অংশগ্রহণের লক্ষ্যে ক্লাবের প্রায় ৫০ জন উদ্যোক্তা ও সদস্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই গুরুত্বপূর্ণ সফরকে সামনে রেখে ক্লাব প্রাঙ্গণে ০৭/১০/২০২৫ ইং  অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞ...