শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নয় দিনে চার হত্যাকাণ্ডে অস্থিরতা

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নয় দিনে চার হত্যাকাণ্ডে অস্থিরতা

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ নিয়ে চলতি অক্টোবর মাসের প্রথম নয় দিনে খুলনায় চারটি হত্যার ঘটনা ঘটল, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
 

নিহত সবুজ খান খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।
 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন প্রতিবেশী তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

ওসি আরও জানান, সবুজ খানের দুই হাত, কনুই, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

এর আগে খুলনায় আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। গত ৬ অক্টোবর নগরীর ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
 

তারও আগে, ২ অক্টোবর রাতে বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে লিটন খান নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে তারই ছেলে।
 

অন্যদিকে, ১ অক্টোবর গভীর রাতে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
 

নয় দিনের ব্যবধানে চারটি হত্যাকাণ্ডে খুলনা নগরজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।