শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-


 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে।
 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, “ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জড়িত। আজ (বুধবার) দুপুরে সংশ্লিষ্টদের প্রক্টর অফিসে ডাকা হয়েছে। তাদের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
 

অভিযোগ অনুযায়ী, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় বগুড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল শোভন সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে এক মাস ধরে ফোনে এবং সরাসরি উত্ত্যক্ত করছিলেন। মঙ্গলবার রাতেও একই আচরণ করলে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আরাফাতকে জানান।
 

পরে আরাফাত শাকিলের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে রবিউল হাসান শান্ত আহত হন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

ভুক্তভোগী ছাত্রী বলেন, “শাকিল এক মাস ধরে আমাকে ফোনে বিরক্ত করত, পেছনে পেছনে ঘুরত। বারবার নিষেধ করেও সে থামেনি। সিনিয়র হওয়ায় বিষয়টি কাউকে জানাইনি। মঙ্গলবার রাতে আবারও বিরক্ত করলে বন্ধুদের জানাই।”
 

শাহরিয়ার আরাফাত বলেন, “বিষয়টি জানার জন্য শাকিলকে ফোন দিলে তিনি তিনটি মোটরসাইকেলে লোকজন নিয়ে এসে আমাকে মারধর করেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা এসে আমাকে উদ্ধার করেন।”
 

অন্যদিকে আহত শিক্ষার্থী রবিউল হাসান শান্ত বলেন, “আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলাম। কিন্তু উল্টো তারা আমাকে আক্রমণ করে।”
 

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ তাদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়া হবে।”
 

অভিযুক্ত শাকিল শোভনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।