শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বাসচাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাসচাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৫) নামের এক গণিত শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি সড়কের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় নিহত শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং দুর্ঘটনাকবলিত বাসটিতে ভাঙচুর চালায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর স্থানীয়দের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
 

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। এক বছর এক মাস আগে তিনি এনটিআরসিএর মাধ্যমে বর্তমান বিদ্যালয়ে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন আছাদুর স্যার। পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”
 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি খাদে পড়ে থাকায় রেকার দিয়ে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।