শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

🔶 চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মর্মান্তিক মৃত্যু

🔶 চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, ইপিজেড ও হালিশহর থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই মোটরসাইকেল আরোহী, একজন পথচারী এবং একজন নারী গার্মেন্টস শ্রমিক। গত মঙ্গলবার ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী লিংক রোডে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মো. শাহজাহান (৪৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শাহজাহান ইপিজেড থানার কাজী গলি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। ঘটনার পর ঘাতকরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়; সেটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

 

অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হালিশহর লিংক রোডের ফৌজদারহাট টোল রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। ঘটনাটি ঘটে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে। নিহতদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

পরে বিভিন্ন সূত্রে নিহতদের পরিচয় পাওয়া যায়—
শাহরিয়ার আজিজ অনিক (২৬), পিতা মো. আব্দুর রব, স্থায়ী ঠিকানা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মিয়াপুর গ্রাম, বর্তমান ঠিকানা আগ্রাবাদ, চট্টগ্রাম;
এবং মো. সোহান (২৬), বাংলাদেশ ব্যাংক কলোনি, আগ্রাবাদ এলাকার বাসিন্দা।
হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

 

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন স্টিল মিলস বাজার এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় মনি আক্তার (২৫) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হন। তিনি কেইপিজেড এলাকার ভেঞ্চুরী নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
 

পৃথক এই দুর্ঘটনাগুলোতে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।