শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

১২ দপ্তরে শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ

১২ দপ্তরে শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ

আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
 

পরোয়ানাগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট ১২টি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর নিশ্চিত করেছে।
 

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই পরোয়ানাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়। এর আগে ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেলের অধীনে সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা দুটি মামলার অভিযোগ আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
 

দুই মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে অভিযোগ। টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।
 

প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের মধ্যে অনেকেই এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত আছেন। তবে অভিযোগ দাখিলের পর থেকে আইন অনুযায়ী তারা আর সক্রিয়ভাবে কর্মরত হিসেবে বিবেচিত হবেন না।