শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
 

উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীদের বিষয়ে তদন্ত চলমান থাকলেও তাদের অনেকের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
 

চিঠিতে আরও বলা হয়েছে, তদন্তপূর্বক অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন। এজন্য তাদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা প্রদান করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

এছাড়া, কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি এই নির্দেশনা বাস্তবায়নে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 

চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এতে তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ায় তারা অর্থকষ্টে ভুগছিলেন এবং মানবেতর জীবনযাপন করছিলেন। পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করলে এ নির্দেশনা জারি করা হয়।