শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন শহীদুল আলম

ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন শহীদুল আলম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌবাহিনীর অবরোধ ভেঙে ক্ষুধাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজ নিয়ে রওনা দিয়েছিলেন ৫০০ জন অধিকারকর্মী। তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ঐতিহাসিক এই সমুদ্রযাত্রা মাঝপথেই ইসরায়েলি নৌবাহিনীর তৎপরতায় ভেস্তে যায়। এবার একই পথে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানও বাধার মুখে পড়েছে, যার অংশ হিসেবে বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমও রয়েছেন।
 

বুধবার (৮ অক্টোবর) শহীদুল আলম জানিয়েছেন যে, তাদের জাহাজে ইসরায়েলি বাহিনী হানা দিয়েছে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
 

ভিডিওতে শহীদুল আলম বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”
 

তিনি আরও বলেন, “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের অনুরোধ করছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য।”
 

এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। রয়টার্স জানায়, গাজার পথে ইসরায়েলি সেনারা কমপক্ষে দুটি নৌকায় উঠে গেছে।
 

এর আগে ফ্লোটিলার এক বিবৃতিতে বলা হয়, তাদের নৌবহর বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছে। এটি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের আগে আটক করা নৌযানের কাছাকাছি এলাকা।
 

ফ্লোটিলার এই নতুন বহরে রয়েছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান, যেখানে রয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী। তাদের মধ্যে একজন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। তাকে বহনকারী জাহাজটির নাম ‘কনশান্স’।