শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান: ১২ জন গ্রেফতার, ২০টি মোবাইল জব্দ

লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান: ১২ জন গ্রেফতার, ২০টি মোবাইল জব্দ

 সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে সাইবার জালিয়াতিতে ব্যবহৃত ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
 

বৃহস্পতিবার গভীর রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
 

গ্রেফতারকৃতরা হলেন—
মো. নাজমুল হোসাইন (২৪), পিতা আলতাফ হোসেন;
এমডি ওবায়দুর আলী (২৪), পিতা শাহজাহান আলী;
মো. এখলাছ মন্ডল (২৩), পিতা আজগর মন্ডল;
মো. রাজু আহমেদ (২২), পিতা তসলিম আলী;
মো. মারুফ হোসেন (২৩), পিতা আ. মালেক;
মো. আরিফুল ইসলাম (৩০), পিতা মোসাব্বর হোসেন;
মো. রাসেল আহমেদ (২০), পিতা ফজলুর রহমান;
মো. রুবেল সরদার (২৫), পিতা জটু সরদার;
মো. সোহাগ আলী (২৮), পিতা বাবলু সরকার;
মো. মুন আহমেদ (১৭), পিতা শরিফুল ইসলাম;
টুটুল আলী (১৬), পিতা নাজির প্রামাণিক;
ও মো. আহমেদ আলী সাব্বির (১৭), পিতা জামুরল খানদার।

 

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
 

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অনলাইন প্রতারণা দমনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।