বাংলাদেশ — পাতা ১১০
উৎসবমুখর পরিবেশে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করে আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়। বৃহস্পতিবার (...
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু
ফেনী প্রতিনিধি: ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই বাংলাদেশ। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির কোনো বিকল্প নেই। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র সক্ষম রাজনৈতিক শক্তি। সোমবার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নে নির্বাচনী...
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ; বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপির
রাজধানীর শান্তিনগরে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর দুপুরে ফকিরাপুল মোড়ে প...
টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে দুই কিশোর গুরুতর আহত
আবদুর রহমান: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তসংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলো—হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৩) এবং মো. ইউনুচের ছেলে ওবায়দুল...
সীতাকুণ্ডে সিপিবি প্রার্থী মো. মছিউদদৌলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী মো. মছিউদদৌলা সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত...
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং এসএসসি–২০২৫ পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী...
কোতোয়ালীতে অভিযানে ৬ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, ছোরা উদ্ধার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতের আধারে অভিযান চালিয়ে ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন। এসআই আব্দুল্লাহ আল নোমান ও এএসআই মোঃ সুমন মিয়ার নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করে থানা ফোর্স। ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ র...
জুলাইযোদ্ধারা ভোট চুরি ঠেকাবেন: হাসনাত আবদুল্লাহ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি উল্লেখ করেন, এ কাজে রাজনৈতিক নেতার উপস্থিতি জরুরি নয়; বরং জুলাই আন্দোলনের যারা রাজপথে নেমেছ...
কক্সবাজারে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হিরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
মো:মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি: কক্সবাজারে র্যাব-১৫ সোমবার (২৬ জানুয়ারি) উত্তর নুনিয়ারছড়া প্যারাবন সংলগ্ন সমুদ্রতট থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র...
ঝালকাঠির আমুয়া হাসপাতাল চিকিৎসক সংকটে: সেবা থেকে বঞ্চিত দুই লক্ষাধিক মানুষ
বরিশাল ব্যুরো: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উপকূলীয় এলাকা আমুয়া সরকারি হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মী সংকটের কারণে ভুগছে। প্যাথলজিক্যাল যন্ত্রপাতি নষ্ট থাকায় এবং গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার কারণে প্রায় দুই লক্ষাধিক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা জানান, হাসপাতালটি ১৯৬৩ সালে ৫০ শয্যার ক্ষমতাসম্পন্ন হিসেবে প্রতিষ্ঠিত...
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য, জামায়াতে ইসলামীর বরগুনা নেতা শামীম আহসানের সদস্যপদ স্থগিত
বরগুনা প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলা মন্তব্যের কারণে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং জেলা সহকারী সেক্রেটারি পদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছ...
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কল...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভোট দেবেন পোস্টাল ব্যালটে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাষ্ট্রপতির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এবারের নির্বাচনে দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক—...
অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না: বিদ্যুৎ উপদেষ্টা
সচিবালয়ে মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, “পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের মেয়া...
সোয়া ৪ লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে ইতিমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, সকাল সাড়ে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুর, ২৭ জানুয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কারা প্রশাসনে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ করে তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। ককটেল...
ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগিটি ট্রেনের ইঞ্জিন থেকে চতুর্থ বগি বলে জানা...






























