শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পরপরই তারা দ্রুত মোটরসাইকেলে করে শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
 

এদিকে সোমবার রাত ১২টা ৫ মিনিটে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের ফলে কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয় গেট এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যালোচনা করছে। হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।