শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

 

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
 

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগিটি ট্রেনের ইঞ্জিন থেকে চতুর্থ বগি বলে জানা গেছে।
 

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছায় এবং প্রায় ৪০ মিনিট যাত্রাবিরতির পর রাত ৩টা ২০ মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বগিটি লাইনচ্যুত হয়।
 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 

মঙ্গলবার সকাল ৮টার দিকে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ভৈরবে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান স্টেশন মাস্টার।