শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোয়া ৪ লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন

সোয়া ৪ লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে ইতিমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করেছেন।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ব্যালট তাদের সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন। এছাড়া ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ভোট প্রদান করেছেন।
 

সালীম আহমাদ খান আরও জানান, ২১ হাজার ৫০৮ জন প্রবাসীর ব্যালট ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।