শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য, জামায়াতে ইসলামীর বরগুনা নেতা শামীম আহসানের সদস্যপদ স্থগিত

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য, জামায়াতে ইসলামীর বরগুনা নেতা শামীম আহসানের সদস্যপদ স্থগিত

বরগুনা প্রতিনিধি


 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলা মন্তব্যের কারণে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং জেলা সহকারী সেক্রেটারি পদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

পাঠরঘাটা উপজেলায় গত ২৫ জানুয়ারি একটি নির্বাচনী পথসভায় শামীম আহসান এই বিতর্কিত মন্তব্য করেন। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
 

জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন সাংবাদিকদের বলেন, শামীম আহসানের বক্তব্য দলের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

অন্যদিকে, শামীম আহসানের অশালীন মন্তব্যের প্রতিবাদে আজ বরগুনা সরকারি কলেজ ও পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।