শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোতোয়ালীতে অভিযানে ৬ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, ছোরা উদ্ধার

কোতোয়ালীতে অভিযানে ৬ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, ছোরা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

 

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতের আধারে অভিযান চালিয়ে ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন। এসআই আব্দুল্লাহ আল নোমান ও এএসআই মোঃ সুমন মিয়ার নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করে থানা ফোর্স।
 

২৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১:৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন কাটা পাহাড় লেইনস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের গলির মুখে অভিযান চালিয়ে মোঃ রাব্বি (২৬), মোঃ ফয়সাল (২১), রবিউল হোসেন প্রকাশ বকুলি (২০), মোঃ মারুফ হোসেন (২৩), মোঃ জিহাদ (২১) ও মোঃ জীবন মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে ৩৯৯/৪০২ ধারা পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
 

উল্লেখ্য, গ্রেফতারকৃতরা পূর্বেও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। মোঃ রাব্বি ও মোঃ ফয়সালের বিরুদ্ধে আগে থেকে মাদক, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন ধারা অনুযায়ী মামলা রয়েছে। এছাড়া অন্য আসামিরাও বিভিন্ন অপরাধে পূর্বে পুলিশের নজরে এসেছে।
 

পুলিশ জানিয়েছে, এই অভিযান চট্টগ্রামে ছিনতাই ও সহিংস অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।